রূপগঞ্জ উপজেলার ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭ জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন। শিক্ষা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা সমৃদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এ সফরে তারা সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে শিক্ষার্থীরা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীরা সংসদ সদস্যের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
সফরটি শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন