বি পি নিউজ ২৪

কাশিপুরে খাস জমি দখল করে দোকান নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৫–৬ হাজার পরিবার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর দেওয়ানবাড়ী এলাকায় সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এসব স্থাপনার কারণে ড্রেনেজ ব্যবস্থা ব্যাহত হয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। এতে প্রায় ৫ থেকে ৬ হাজার পরিবার চরম দুর্ভোগ পোহাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

অবৈধ স্থাপনা উচ্ছেদ করে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উদ্যোগে পঞ্চবটী থেকে মোক্তারপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে। দোতলা সড়কের ৭৮, ৭৯, ৮০, ৮১ ও ৮২ নম্বর পিলারের পূর্ব পাশে দেওয়ানবাড়ী এলাকার অবস্থান। এলাকাটিতে সামান্য বৃষ্টি হলেই কাঁচা-পাকা ঘরবাড়ি, ভবন ও বিভিন্ন কারখানায় পানি ঢুকে পড়ে। এতে দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর দাবি, ময়লা পানি এবং দোতলা সড়ক থেকে আসা পানি নিষ্কাশনের জন্য আরএস ২০৫২ দাগের সরকারি খাস জমির ওপর দিয়ে ড্রেনেজ লাইন নির্মাণ করা জরুরি। কিন্তু অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই খাস জমি দখল করে সেখানে পাঁচটি দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন।

অভিযোগে দোকানঘর নির্মাণের সঙ্গে জড়িত হিসেবে আবুল দেওয়ান, সাজাহান আলম, বিপ্লব দেওয়ান, মাসুম দেওয়ান ও জুয়েল দেওয়ানের নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দোকানগুলো সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও তাতে সাড়া দেওয়া হয়নি। এমনকি জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাত দিনের মধ্যে নিজ দায়িত্বে অবৈধ দোকানঘর ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন তারা।

এলাকাবাসীর ভাষ্য, খাস জমি দখলমুক্ত করে সেখানে দ্রুত ড্রেনেজ লাইন নির্মাণ করা না হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এতে কয়েক হাজার মানুষের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় দ্রুত সরেজমিন তদন্ত করে সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং স্থায়ী ড্রেনেজ লাইন নির্মাণের ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কাশিপুরে খাস জমি দখল করে দোকান নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৫–৬ হাজার পরিবার

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ