লিডসাস লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা নূরুজ্জামান সরকারের ৫ম মৃত্যুবার্ষিকী।
২০২১ সালের ২৯ জুলাই (বৃহস্পতিবার) ভোর ৫টায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
নূরুজ্জামান সরকার ব্যক্তিগত জীবনে একজন মৃদুভাষী, বিনয়ী, দূরদর্শী, নীতিবান, নির্লোভ ও নিরহংকার মানুষ হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন। ব্যবসা ও সমাজসেবায় তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শুভানুধ্যায়ীরা।
তিনি জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠান লিডসাস লিমিটেড এবং দেশের প্রথম ক্যাশলেস প্রতিষ্ঠান ডকুফাইডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদিক আল সরকারের পিতা।
৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর সকল ভালো কাজ কবুল করেন।
মরহুম নূরুজ্জামান সরকারের মৃত্যুবার্ষিকীতে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন