বি পি নিউজ ২৪

বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড়

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠান শেষ হওয়ার পর উন্নয়ন পরিকল্পনার চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। অনুষ্ঠানে উপস্থিতদের একাংশের অভিযোগ, বাজেট ঘোষণার পর প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বক্তব্যে সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদ প্রশাসক, এনডিএ চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে বাজেট সভায় উপস্থিত ধন্যবাদ জ্ঞাপন করেন। কিন্তু সেখানে সরকারী দল অর্থাৎ বিএনপির মহানগর সদস্য সচিব টিপুর নাম উল্লেখ করেননি। পরে প্রশ্নোত্তর পর্বেও টিপুকে অংশগ্রহণ করতে দেখা যায় নি। শেষ পর্যন্ত টিপুর অনুষ্ঠানস্থল ত্যাগ এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীদের বেরিয়ে যাওয়ার ঘটনায় শহরের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানের শুরুতে বাজেট পেশ করেন প্রশাসক। পরে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, জামায়াতের সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন, মুক্তিযোদ্ধাবৃন্দ এবং উপস্থিত বিশিষ্ট নাগরিকজনদের শুভেচ্ছা জানান। তবে অনুষ্ঠানে সামনের সারিতে উপস্থিত থাকা মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নাম না আসায় বিষয়টি তাৎক্ষণিকভাবে অনেকের নজরে পড়ে।

অনুষ্ঠানে উপস্থিত টিপুর অনুসারীদের দাবি, শুভেচ্ছা বক্তব্যে নাম বাদ পড়ার পর থেকেই টিপুকে কিছুটা অস্বস্তিতে দেখা যায়। তাদের অভিযোগ, এড. সাখাওয়াত হোসেন খানকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নাসিকের প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। তাদের দাবী, বিএনপি করেন বলেই তিনি প্রশাসক হয়েছেন কিন্তু আজকে তিনি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেও বিএনপির সদস্য সচিবের নাম নেননি। নেতাকর্মীরা জানান, একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে তিনি বরাবরই নগরীর মানুষের নাগরিক সমস্যা, যানজট, হকার ইস্যু, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক সংকট মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তারপরও প্রকাশ্য অনুষ্ঠানে তাকে এভাবে উপেক্ষা করা দুঃখজনক।

বাজেট উপস্থাপনা শেষে প্রশ্নোত্তর পর্ব শুরু হলে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান নিজ নিজ এলাকায় পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় অনুষ্ঠান থেকে বিদায় নেন। একই সময় এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুও সিটি করপোরেশন অডিটোরিয়াম ত্যাগ করেন। যদিও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে থেকে যান এবং বাজেটের প্রশংসা করে বক্তব্য দেন। 

এ বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত অবস্থায় অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী বলেন, বিএনপি দলীয় প্রশাসক হলেও এড. সাখাওয়াত হোসেন খান বিএনপির সদস্য সচিবের নাম নেয়নি। এর আগেও তাকে প্রকাশ্য অনুষ্ঠানে বারবার উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ দেন তারা।

অন্যদিকে, টিপুর নাম উল্লেখ না হওয়ার বিষয়টি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত, সে বিষয়ে নাসিক প্রশাসকের তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে অনুষ্ঠান শেষে বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড়

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ