ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৩ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটির মহানগর ও জেলা শাখা।
রোববার (২ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যৌথ উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিটি ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত সারাদেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদানের কেন্দ্রীয় কর্মসূচির অংশ বলে জানায় সংগঠনটি।
স্মারকলিপি প্রদানকালে নেতৃত্ব দেন ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ এবং জেলা সভাপতি আনাস আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, মহানগর প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিল, জেলা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সাইফুল্লাহ, ফতুল্লা থানা সেক্রেটারি আবু হুরায়রা, সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি আমির মুহাম্মদ সিয়াম, বক্সনগর থানা শাখার বায়তুলমাল সম্পাদক জাওয়াদুল ইসলাম, ফতুল্লা থানা নির্বাহী সদস্য নাজিম হাসান স্বপ্ন, আবু সাঈদ সুমন ও সাইয়্যেদাইন আহমদসহ অন্যরা।
স্মারকলিপিতে সংগঠনটি ১৩ দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে— শিক্ষাব্যবস্থার সব স্তরে কুরআন ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় অনুশাসন পালন ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, সেশনজট ও দুর্নীতি নিরসন, ক্যাম্পাসে হল দখল, সিট বাণিজ্য, র্যাগিং, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ, শিক্ষা উপকরণের দাম কমানো, বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন নিশ্চিত করা, শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা, প্রতিটি জেলায় সরকারি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা ও কওমি মাদ্রাসার স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ছাত্র সংসদ নির্বাচন চালু, বেসরকারি শিক্ষার উন্নয়নে সরকারি সহায়তা বৃদ্ধি এবং পাঠ্যবই থেকে ইসলাম ও ধর্মীয় মূল্যবোধবিরোধী লেখা বাতিল করা।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন