ফতুল্লায় বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা ও হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৯ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকায় বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মারধর, হুমকি এবং চলাচলের অটোট্রাইসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রাহাত (২৬) নামে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে মো. রিফাত, আনোয়ার উল্লাহ, হেবি বেগম, মো. এমদাদ উল্লাহ ও হোসেন আলী-কে বিবাদী করা হয়েছে।
লিখিত অভিযোগে মো. রাকিব উল্লেখ করেন, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। চলাচলের সুবিধার্থে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে তাকে একটি অটোট্রাইসাইকেল দেওয়া হয়। দাপা ইদ্রাকপুর মৌজায় তার পিতার সম্পত্তিতে তিনি ও তার বাবা বসবাস করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, বিবাদীরা তাকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করে তার বড় ভাইকে বাড়িটি বুঝিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা ও পায়তারা করে আসছেন। পাশাপাশি তার চলাচলের গাড়িটি ভাঙচুরেরও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগপত্রে আরও বলা হয়, বাড়িতে বসবাস ও ঘর নির্মাণকে কেন্দ্র করে একপর্যায়ে তাকে ও তার স্ত্রীকে মারধর করা হয় এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। অভিযোগকারী দাবি করেন, তাকে ও তার স্ত্রীকে ওই বাড়িতে বসবাস করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে।
এছাড়া অভিযোগে সরকারি সহায়তায় পাওয়া টিন দিয়ে ঘর নির্মাণের সময় বাধা দেওয়ার এবং পরবর্তীতে নির্মাণসামগ্রী থেকে ৭ বস্তা সিমেন্ট নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। একইসঙ্গে তার চলাচলের অটোট্রাইসাইকেলের ওপর হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে।
অভিযোগকারী জানান, তিনি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অটোট্রাইসাইকেলটি তার চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তার চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
তবে অভিযোগে উল্লিখিত ঘটনাগুলোর বিষয়ে পুলিশের তদন্ত বা আইনগত পদক্ষেপের সর্বশেষ অবস্থা এ প্রতিবেদনে নিশ্চিত করা সম্ভব হয়নি। অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যও পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযোজন করা হবে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন