বি পি নিউজ ২৪

জোসেফের নেতৃত্বে অপশক্তি প্রতিহতের ঘোষণা মহানগর যুবদলনেতা শাহীন ঢালীর

কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে যেকোনো অপশক্তি ও অস্থিতিশীলতা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মো. শাহীন ঢালী। তিনি বলেছেন, বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার পর কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা মোকাবিলায় তারা রাজপথে থাকবে।

গত ৬ আগষ্ট বৃহস্পতিবার বৃষ্টির মধ্যে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ ঘোষণা দেন শাহীন ঢালী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং কথিত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শাহীন ঢালী বলেন, কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে তারা অতীতেও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন। ভবিষ্যতেও কোনো অপশক্তি দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে জোসেফের নেতৃত্বেই তা প্রতিহত করা হবে।

তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তারা দেশ পরিচালনা করবে। সরকারের মেয়াদ শেষে এনসিপি, জামায়াতসহ অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিলে জনগণের রায়কে তারা স্বাগত জানাবেন। কিন্তু তার আগেই কেউ ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা তা মেনে নেবেন না।

তোলারাম কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে শাহীন ঢালী ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা হামলায় আহত হয়েছেন। দেশের স্বার্থে তারা এখন সংযম দেখাচ্ছেন। তবে এই নীরবতাকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা হলে ভুল হবে।

শাহীন ঢালী আরও বলেন, নারায়ণগঞ্জের রাজপথে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে তারা অতীতেও মাঠে ছিলেন এবং প্রয়োজনে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে রাজনৈতিক কর্মসূচির নামে হামলা, সংঘাত কিংবা দেশের স্থিতিশীলতা নষ্ট করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। জনগণের ভোটের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনই গণতান্ত্রিকভাবে ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ হওয়া উচিত।

সমাবেশে বক্তারা তোলারাম কলেজের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত এবং সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

জোসেফের নেতৃত্বে অপশক্তি প্রতিহতের ঘোষণা মহানগর যুবদলনেতা শাহীন ঢালীর

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ