নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৯ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশের যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পুলিশের ওপর হামলার মতো ঘটনা ঘটলে দ্রুত আইনের প্রয়োগ দৃশ্যমান করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
রাজীব বলেন, মানুষকে পুলিশের ভয়ভীতির সংস্কৃতি থেকে বের করে একটি উদার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তবে এ সময়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা দুঃখজনক। কেউ পুলিশকে আঘাত করার মতো ঘটনা ঘটানোর সাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দৃশ্যমান হওয়া প্রয়োজন।
তিনি বলেন, আইন প্রয়োগে কোনো ধরনের শিথিলতা থাকলে অপরাধীরা উৎসাহিত হবে। তাদের মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে পুলিশকে আঘাত করলেও বড় কোনো পরিণতি হবে না। অথচ সাধারণ মানুষের জন্য আইন প্রয়োগকারী সংস্থার অন্যতম শেষ আশ্রয়স্থল পুলিশ। পুলিশের সক্ষমতা নিয়ে মানুষের মধ্যে দুর্বল ধারণা তৈরি হলে এর নেতিবাচক প্রভাব পুরো সমাজে পড়তে পারে।
সভায় নারায়ণগঞ্জের যানজট পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাজীব। তিনি বলেন, নগরীর ভয়াবহ যানজট থেকে মানুষকে দ্রুত মুক্তি দিতে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যান্য ক্ষেত্রে প্রশাসন বা সংশ্লিষ্টরা যত ভালো কাজই করুক, দীর্ঘ যানজটের কারণে সেসব অর্জন অনেকটাই ম্লান হয়ে যায়। তাই যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
সড়ক ব্যবস্থাপনায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টিও তুলে ধরেন তিনি। রাজীব বলেন, প্রশাসনের ওপর শুধু দায় চাপালে হবে না; এ কাজে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সও দায়িত্ব নিয়েছে। কয়েক মাস ধরে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলা হলেও এখনো কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না।
তিনি বলেন, এআই ক্যামেরা নিয়ে নতুন করে আলোচনা না করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা দ্রুত বাস্তবায়ন করা উচিত।
পরিবেশ অধিদপ্তরের সেবা নিয়েও সভায় অভিযোগ করেন জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। তার ভাষ্য, এ বিষয়ে সাধারণ মানুষের অভিযোগের পরিমাণ অনেক বেশি। সহজ কিছু কাজের ক্ষেত্রেও মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এবং নির্ধারিত সময়ে যে সেবা পাওয়ার কথা, অনেক ক্ষেত্রে তা দ্রুত পাওয়া যাচ্ছে না।
তিতাস গ্যাসের অবৈধ সংযোগের বিষয়েও কঠোর পদক্ষেপের দাবি জানান রাজীব। তিনি বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই আবার একই লাইনে সংযোগ দেওয়ার ঘটনা ঘটছে। যারা অবৈধভাবে গ্যাস সংযোগ দিচ্ছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন