পশ্চিম মাসদাইর ৬৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের শরদার। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন জুবায়ের শরদার। পাশাপাশি খুদে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের পড়াশোনা ও বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে চান তিনি।
পরে শিশু শিক্ষার্থীদের সঙ্গে খেলাধুলায় অংশ নিয়ে আনন্দঘন সময় কাটান এনসিপির এই নেতা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজন সম্পর্কেও ধারণা নেন তিনি।
বিদ্যালয় পরিদর্শনের সময় সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন