বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রে'প্তার

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রে'প্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজিবসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সজিব একটি সন্ত্রাসবিরোধী মামলার আসামি। তিনি সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বড়পুকুরপাড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ইউসুফ আলী, যিনি ইউসুফ পাটোয়ারী নামেও পরিচিত।

এদিকে একই অভিযানে ৩১ পিস ইয়াবাসহ দুইজন এবং জিআর ওয়ারেন্টভুক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে পাঁচজনকে আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১০ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রে'প্তার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজিবসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সজিব একটি সন্ত্রাসবিরোধী মামলার আসামি। তিনি সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বড়পুকুরপাড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ইউসুফ আলী, যিনি ইউসুফ পাটোয়ারী নামেও পরিচিত।

এদিকে একই অভিযানে ৩১ পিস ইয়াবাসহ দুইজন এবং জিআর ওয়ারেন্টভুক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে পাঁচজনকে আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ