সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রশক্তির প্রথম সমন্বয় ও পরিচিতি সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ১০ আগস্ট ২০২৬
জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা কমিটির প্রথম সমন্বয় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল আয়োজিত এ সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জহিরুল ইসলাম, মুখ্য সংগঠক সিফাত দেওয়ান ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর সানিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সিয়াম রেজা, জেলা যুবশক্তির সাবেক সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম, মহানগর ছাত্রশক্তির মিডিয়া সম্পাদক রাফিন হাসান, অর্থ সম্পাদক মারুফ সরদারসহ স্থানীয় এনসিপি ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রশক্তির নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
নেতৃবৃন্দ বলেন, ইনসাফ, ন্যায় ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রশক্তি ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকবে। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন