নারায়ণগঞ্জে এসএসসিতে পাসের হার ৭২.২০ শতাংশ, জিপিএ-৫ পেল ১,৩১৩ জন
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ১০ আগস্ট ২০২৬
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় নারায়ণগঞ্জে এসএসসিতে পাসের হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ২০ শতাংশ। একইভাবে দাখিল পরীক্ষায় ৬৬ দশমিক ৫৭ শতাংশ এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৬৭ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জেলা শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল)—এই তিন পরীক্ষায় জেলায় মোট ৩৩ হাজার ৯৬ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৬১২ জন। তিন পরীক্ষায় মোট ১ হাজার ৪৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
এসএসসি পরীক্ষার ফল
জেলায় এসএসসি পরীক্ষায় ২৭ হাজার ৮২০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ৮৫ জন। পাসের হার ৭২ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন।
উপজেলাভিত্তিক ফলে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১৩ হাজার ৭৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯ হাজার ৮৭৭ জন। পাসের হার ৭১ দশমিক ৮৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮১২ জন।
বন্দরে ৩ হাজার ৮৬ জনের মধ্যে পাস করেছেন ২ হাজার ১৯৭ জন। পাসের হার ৭১ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭৬ জন।
সোনারগাঁয়ে ৩ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৬০২ জন। পাসের হার ৭২ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১০০ জন।
আড়াইহাজারে ২ হাজার ৬৬২ জনের মধ্যে পাস করেছেন ১ হাজার ৭০৮ জন। পাসের হার ৬৪ দশমিক ১৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭৯ জন।
রূপগঞ্জে ৪ হাজার ৭৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩ হাজার ৭০১ জন। পাসের হার ৭৭ দশমিক ৮৩ শতাংশ, যা জেলার পাঁচ উপজেলার মধ্যে সর্বোচ্চ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ২৪৬ জন।
দাখিল পরীক্ষার ফল
দাখিল পরীক্ষায় নারায়ণগঞ্জে মোট ৩ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৩২২ জন। পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯৯ জন।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ৫৫ জনের মধ্যে পাস করেছেন ৮৫৪ জন। পাসের হার ৮০ দশমিক ৯৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬০ জন।
বন্দরে ৩৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৪৭ জন। পাসের হার ৬৭ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬ জন।
সোনারগাঁয়ে ৫৩১ জনের মধ্যে পাস করেছেন ৪০৬ জন। পাসের হার ৭৬ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮ জন।
আড়াইহাজারে ৪১৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৩৮ জন। পাসের হার ৫৭ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮ জন।
রূপগঞ্জে ১ হাজার ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৭৬ জন। পাসের হার ৫১ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন।
এসএসসি (ভোকেশনাল) ফল
এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নারায়ণগঞ্জে ১ হাজার ৭৮৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২০৫ জন। পাসের হার ৬৭ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫০ জন।
এর মধ্যে নারায়ণগঞ্জ সদরে ৯৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬২১ জন। পাসের হার ৬৫ দশমিক ১৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২৩ জন।
বন্দরে ১৪৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২৮ জন। পাসের হার ৮৮ দশমিক ২৭ শতাংশ, যা ভোকেশনাল পরীক্ষায় জেলার মধ্যে সর্বোচ্চ। জিপিএ-৫ পেয়েছেন ৪ জন।
সোনারগাঁয়ে ২৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৭৫ জন। পাসের হার ৭১ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬ জন।
আড়াইহাজারে ২২১ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০৯ জন। পাসের হার ৪৯ দশমিক ৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫ জন।
রূপগঞ্জে ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৭২ জন। পাসের হার ৭৬ দশমিক ৭৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১২ জন।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন