বি পি নিউজ ২৪

তিতাস কর্মকর্তাদের ‘পিটানোর’ নির্দেশের কথা বললেন এমপি মান্নান

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তিতাস কর্মকর্তাদের ‘পিটানোর’ নির্দেশের কথা বললেন এমপি মান্নান

তিতাস কর্মকর্তাদের ‘পিটানোর’ নির্দেশের কথা বললেন এমপি মান্নান

নারায়ণগঞ্জ প্রতিনিধি | ১০ আগস্ট ২০২৬

তিতাস গ্যাসের কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ তুলে তাদের কঠোর সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এমনকি তার নির্বাচনী এলাকায় তিতাসের কর্মকর্তারা গেলে তাদের ‘পিটানোর’ নির্দেশ দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের প্রসঙ্গ তুলে এমপি মান্নান বলেন, সেখানে প্রায় ৬৫ হাজার অবৈধ গ্যাস লাইন রয়েছে। তার দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে সোনারগাঁসহ রূপগঞ্জ ও আড়াইহাজারে এসব অবৈধ সংযোগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে মামলা হলে তিতাস গ্যাসের কর্মকর্তাদের প্রথম আসামি করা উচিত। তাহলে অবৈধ সংযোগের প্রবণতা অনেকটাই কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিতাসের কর্মকর্তাদের বিষয়ে কঠোর বক্তব্য দিয়ে এমপি মান্নান বলেন, ‘আমি কিন্তু সত্যি কথা, আমার থানায় অর্ডার দিয়া দিছি- যারা তিতাস গ্যাসের অফিসার যাইবো তাদের আগে পিটানোর জন্য। তারা অবৈধ সব কাজ করে।’

সভায় নদীপথে চাঁদাবাজির বিষয়টিও তুলে ধরেন তিনি। মেঘনাসহ বিভিন্ন নদীপথ দিয়ে বালুবাহী বাল্কহেড প্রবেশের আগেই চাঁদা আদায় শুরু হয় বলে অভিযোগ করেন তিনি। মোবাইলের মাধ্যমে চাঁদা দেওয়ার কথাও শোনা যায় উল্লেখ করে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ তোলেন তিনি।

এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত সদস্যদের মধ্যে যাদের বাড়ি গোপালগঞ্জে, তাদের তালিকা চেয়েছেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বক্তব্যে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের সংখ্যা নিয়েও প্রশ্ন তোলেন।

জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১০ আগস্ট ২০২৬

তিতাস কর্মকর্তাদের ‘পিটানোর’ নির্দেশের কথা বললেন এমপি মান্নান

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ