প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও গণমিছিল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিপেইড মিটার বাতিল, অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং বিদ্যুৎ বিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও গণমিছিল করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে কালীবাজার প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিদ্যুতের অযৌক্তিক স্ল্যাব ও প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের ওপর অতিরিক্ত বিলের বোঝা চাপানো হচ্ছে। অনেক ক্ষেত্রে গ্রাহকদের না জানিয়েই বাসাবাড়িতে গিয়ে পুরোনো মিটার খুলে প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল দাবি করেন, সরকার বিদ্যুতের দাম সাড়ে ১৫ শতাংশ বাড়ানোর কথা বললেও সাতটি স্ল্যাবের মাধ্যমে বাস্তবে বিল ১০০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। তার দাবি, ডিপিডিসির এ ব্যবস্থার কারণে অনেক গ্রাহকের ১ হাজার টাকার বিল বেড়ে ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত হচ্ছে।
তিনি জানান, দাবি আদায়ে ১২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও গণকমিটি গঠন করা হবে। এরপর ২৫ আগস্ট নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গণঅনশন এবং ১ সেপ্টেম্বর ঢাকার বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতেও দাবি আদায় না হলে হরতালের কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, তাদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। ডিপিডিসির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আপাতত প্রিপেইড মিটার স্থাপন বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের ব্যবস্থাপনা ও প্রিপেইড মিটারের বিভিন্ন দিক বিবেচনা করে নারায়ণগঞ্জসহ সারা দেশে প্রিপেইড মিটার প্রকল্প প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ বিলের অনিয়ম বন্ধ এবং প্রিপেইড মিটার প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
মাহবুবুর রহমান মাসুম আরও বলেন, প্রিপেইড মিটারে টাকা রিচার্জের সময় সার্ভিস চার্জ ও ভ্যাটের নামে অর্থ কেটে নেওয়া হচ্ছে, যা গ্রাহকদের ওপর বাড়তি চাপ তৈরি করছে।
সমাবেশে নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা হাজী রুহুল আমীন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ভবানী শঙ্কর রায়সহ বিভিন্ন নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং বিদ্যুৎ বিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানানো হয়।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন