মাদক-চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসনিক পদক্ষেপ চান জাবেদ আলম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং নারী ও শিশু নির্যাতনের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের আন্তরিকতা ও কার্যকর উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য মো. জাবেদ আলম।
মঙ্গলবার (১১ আগস্ট) নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং, সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগরে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে জাবেদ আলম বলেন, এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় মানুষের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। এখন প্রয়োজন প্রশাসনের আন্তরিক সহযোগিতা এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ।
সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
এ সময় মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধের নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এসব অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন