তোলারাম কলেজের সংঘর্ষের পর ছাত্রদল-শিবিরের বৈঠক, ভুল বোঝাবুঝির অবসান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে গিয়ে সংঘর্ষে আহত ছাত্র শিবিরের নেতাকর্মীদের খোঁজ নিয়েছেন মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজিব। তার এই উদ্যোগের মধ্য দিয়ে সম্প্রতি ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সৃষ্ট উত্তেজনা ও ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামীর কার্যালয়ে যান রাজিব। ওই সময় সেখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল ছাত্র শিবির। রাজিবের উপস্থিতির খবর পেয়ে শিবিরের নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে কার্যালয়ের দ্বিতীয় তলায় নিয়ে যান।
পরে ছাত্র শিবিরের আহত সেক্রেটারি তামিম ও মহানগর ছাত্র শিবিরের সভাপতি অমিত হাসানের সঙ্গে বৈঠকে বসেন আজিজুল ইসলাম রাজিব। আলোচনায় সাম্প্রতিক সংঘর্ষের পেছনের পরিস্থিতি, ঘটনার সময়কার ভুল বোঝাবুঝি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণ নিয়ে বিস্তারিত কথা হয়।
বৈঠকে নেতারা মনে করেন, সংঘর্ষের সময় ঘটনাস্থলে উভয় সংগঠনের দায়িত্বশীল পর্যায়ের নেতারা উপস্থিত না থাকায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে উভয় পক্ষকে আরও সতর্ক, সংযত ও ধৈর্যশীল থাকার বিষয়ে ঐকমত্যে পৌঁছান তারা।
আলোচনার একপর্যায়ে রাজিব আহত শিবির নেতা তামিমসহ অন্য আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বৈঠকে সরকারি তোলারাম কলেজের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক দূর করতে ছাত্রদল ও ছাত্র শিবির যৌথভাবে কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেয়।
পাশাপাশি কলেজের ছাত্রাবাসের পরিবেশ স্বাভাবিক রাখতেও দুই সংগঠনের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করবেন বলে জানান।
নেতারা বলেন, ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যকার সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে কোনো তৃতীয় পক্ষ যেন রাজনৈতিক বা সাংগঠনিক সুবিধা নিতে না পারে, সে বিষয়ে তারা সতর্ক থাকবেন। ভবিষ্যতে ক্যাম্পাসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে বিষয়েও একে অপরকে সহযোগিতার আশ্বাস দেন উভয় পক্ষের নেতারা।
এদিকে আহত শিবির কর্মীদের দেখতে যাওয়ায় আজিজুল ইসলাম রাজিবের উদ্যোগের প্রশংসা করেছেন মহানগর ছাত্র শিবিরের সভাপতি অমিত হাসান।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন