বি পি নিউজ ২৪

জলাবদ্ধতা-মাদক-সন্ত্রাস নিরসনে মানুষের পাশে থাকার প্রত্যয় এমপি আব্দুল্লাহ আল আমিনের

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জলাবদ্ধতা-মাদক-সন্ত্রাস নিরসনে মানুষের পাশে থাকার প্রত্যয় এমপি আব্দুল্লাহ আল আমিনের

জলাবদ্ধতা-মাদক-সন্ত্রাস নিরসনে মানুষের পাশে থাকার প্রত্যয় এমপি আব্দুল্লাহ আল আমিনের

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেছেন, এলাকার মানুষের নাগরিক দুর্ভোগ ও সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। জলাবদ্ধতা, মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) কোতালেরবাগ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

জুমার নামাজের আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে মসজিদে পানির সংকটের বিষয়টি তুলে ধরে দ্রুত সমাধানের উদ্যোগের কথা জানান সংসদ সদস্য। এ জন্য মসজিদে একটি সাবমার্সিবল পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

এ সময় কোতালেরবাগ এলাকার জলাবদ্ধতা ও বিভিন্ন নাগরিক অসুবিধার বিষয়েও আলোচনা করেন আব্দুল্লাহ আল আমিন। একই সঙ্গে মাদক ও সন্ত্রাসের মতো সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে জনগণের কাছ থেকে সরাসরি সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন সংসদ সদস্য। তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই স্থানীয় সমস্যাগুলোর সমাধানে কাজ করতে হবে।

নামাজ শেষে মসজিদের মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন আব্দুল্লাহ আল আমিন। পরে তিনি এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং স্থানীয় নাগরিকদের নানা অসুবিধা সম্পর্কে সরেজমিনে খোঁজখবর নেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

জলাবদ্ধতা-মাদক-সন্ত্রাস নিরসনে মানুষের পাশে থাকার প্রত্যয় এমপি আব্দুল্লাহ আল আমিনের

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ