বি পি নিউজ ২৪

বন্দরে পৃথক মামলায় দুই যুবলীগকর্মী গ্রেপ্তার

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে পৃথক মামলায় দুই যুবলীগকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে করা পৃথক মামলায় যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আমজাদ হোসেন (৪৫) ও মো. সুজন মীর (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে বন্দর থানার ফুলহর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় মো. আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের বন্দর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে যুবলীগের নেতা হিসেবে পরিচিত।

এর কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে ফরাজীকান্দা বাজার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে বন্দর থানা পুলিশ। ওই অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার আসামি মো. সুজন মীরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, সুজন মীর যুবলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পৃথক মামলায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বন্দরে পৃথক মামলায় দুই যুবলীগকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে করা পৃথক মামলায় যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আমজাদ হোসেন (৪৫) ও মো. সুজন মীর (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে বন্দর থানার ফুলহর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় মো. আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের বন্দর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে যুবলীগের নেতা হিসেবে পরিচিত।

এর কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে ফরাজীকান্দা বাজার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে বন্দর থানা পুলিশ। ওই অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার আসামি মো. সুজন মীরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, সুজন মীর যুবলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পৃথক মামলায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ