বি পি নিউজ ২৪

১৫ আগস্ট সামনে রেখে নারায়ণগঞ্জে র‍্যাব-১১-এর নজরদারি জোরদার

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১৫ আগস্ট সামনে রেখে নারায়ণগঞ্জে র‍্যাব-১১-এর নজরদারি জোরদার
ছবি: সংগৃহীত

১৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দেশের অন্যান্য এলাকার মতো নারায়ণগঞ্জেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশব্যাপী নিরাপত্তা প্রস্তুতির বিষয়টি জানানো হয়।

র‌্যাব জানায়, ১৫ আগস্টকে ঘিরে কোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী কিংবা দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে।

এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ র‌্যাব-১১-এর দায়িত্বপূর্ণ এলাকাতেও গোয়েন্দা কার্যক্রম ও নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানস্থল, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা এবং সংশ্লিষ্ট স্থানে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যেন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য তাদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এ জন্য এলাকাভিত্তিক তথ্য সংগ্রহের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটগুলোতেও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্তদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

সাইবার নজরদারিতে বিশেষ গুরুত্ব

১৫ আগস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা না যায়, সেজন্য সাইবার পেট্রোলিংও জোরদার করেছে র‌্যাব।

সংস্থাটি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কিংবা বিশৃঙ্খলা উসকে দেওয়ার চেষ্টা হলে তা নজরদারির আওতায় এনে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

১৫ আগস্ট সামনে রেখে নারায়ণগঞ্জে র‍্যাব-১১-এর নজরদারি জোরদার

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ