বি পি নিউজ ২৪

লিংক রোডে বাউল শিল্পীকে পিটিয়ে-ছুরিকাঘাতে ছিনতাই

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লিংক রোডে বাউল শিল্পীকে পিটিয়ে-ছুরিকাঘাতে ছিনতাই

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন নীলা দেওয়ান (৪৫) নামে এক বাউল শিল্পী। অভিযোগ উঠেছে, লোহার পাইপ দিয়ে আঘাত ও ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন, জাতীয় পরিচয়পত্রসহ একটি হাতব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

শুক্রবার ভোররাতে ফতুল্লার সস্তাপুর এলাকায় নারায়ণগঞ্জ জেলা কারাগারের বিপরীতে এ ঘটনা ঘটে। আহত নীলা দেওয়ান সস্তাপুর এলাকায় বসবাস করেন। তাঁর বাবার নাম সেকান্দার আলী।

ভুক্তভোগী নীলা দেওয়ান জানান, পঞ্চবটির আকবর সরকার ও সোহেল দেওয়ানের যৌথ মালিকানাধীন একটি বাউল গানের ক্লাবে গান পরিবেশন শেষে ভোররাতে ইজিবাইকে করে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। সস্তাপুর এলাকায় পৌঁছানোর পর দুই ব্যক্তি ইজিবাইকটির পথরোধ করেন।

এরপর তাঁদের একজন লোহার পাইপ দিয়ে তাঁর হাতে আঘাত করে ব্যাগটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ব্যাগ রক্ষার চেষ্টা করলে অন্য ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করেন। হামলার একপর্যায়ে সড়কের ওপর অচেতন হয়ে পড়ে যান নীলা। পরে তাঁর হাতব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

নীলা দেওয়ান বলেন, সারারাত গান গেয়ে পাওয়া পুরস্কারের ৩ হাজার টাকা, একটি মুঠোফোন, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র তাঁর ব্যাগে ছিল।

পরে ইজিবাইকচালকের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা আহত নীলাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সুস্থ হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

লিংক রোডে বাউল শিল্পীকে পিটিয়ে-ছুরিকাঘাতে ছিনতাই

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ