বি পি নিউজ ২৪

ইসলামী আন্দোলন ফতুল্লা ইউনিয়নের নতুন কমিটি গঠন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইসলামী আন্দোলন ফতুল্লা ইউনিয়নের নতুন কমিটি গঠন

ইসলামী আন্দোলন ফতুল্লা ইউনিয়নের নতুন কমিটি গঠন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা ইউনিয়ন শাখার ২০২৭-২৮ সেশনের জন্য ৯ সদস্যের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত মজলিশে শুরা অধিবেশনের মাধ্যমে নতুন এ কমিটি গঠন করা হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব রুবেল হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার জয়েন্ট সেক্রেটারি সাইফুল ইসলাম শুভ।

মজলিশে শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি প্রিন্সিপাল সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান।

অধিবেশনের কার্যক্রম শেষে ফতুল্লা ইউনিয়ন শাখার আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন আংশিক কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে আলহাজ্ব রুবেল হোসাইনকে সভাপতি করা হয়েছে। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সোহেল আরমান, জহিরুল ইসলাম, শহিদুল ইসলাম রিপন ও মিজানুর রহমান।

এ ছাড়া সেক্রেটারি পদে সাইফুল ইসলাম শুভ, জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাউছার আলী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে জয়নাল আবেদীন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রিয়াজুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি প্রিন্সিপাল সুলতান মাহমুদ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ইসলামী আন্দোলন ফতুল্লা ইউনিয়নের নতুন কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ