সোনারগাঁ প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি বন্ধ এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে হাইওয়ে পুলিশ। এ প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে যানবাহনের চলাচল স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে আইন লঙ্ঘন শনাক্ত করা হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে নতুন এ প্রযুক্তির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেম চালুর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে যানবাহনের নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, থ্রি-হুইলার চলাচল, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা হবে। এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।
হাইওয়ে পুলিশ জানায়, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যেই এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম চালু করা হয়েছে।
এই প্রযুক্তির আওতায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের গতিবিধি ও ট্রাফিক আইন প্রতিপালন পর্যবেক্ষণ করা হবে।
আইন অমান্যকারী কোনো যানবাহন শনাক্ত হলে প্রযুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট গাড়ির তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফলে মাঠপর্যায়ে অতিরিক্ত হস্তক্ষেপ ছাড়াই ট্রাফিক আইন বাস্তবায়নের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাইওয়ে পুলিশ আশা করছে, এআইভিত্তিক এই অটো ফাইন ব্যবস্থা চালুর মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন কমবে, যান চলাচলে শৃঙ্খলা বাড়বে এবং সড়ক নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি মহাসড়কে চাঁদাবাজি ও অনিয়ম নিয়ন্ত্রণেও প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন