সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ডাকাতিসহ মোট ১০টি মামলার আসামি সজিব ওরফে ‘ব্লেড সজিব’ (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় সোনারগাঁ থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতার সজিব সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার মো. শহিদুল্লাহর ছেলে।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তি একটি ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মোট ১০টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন