নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী অভিযানে ৩২ পুরিয়া গাঁজাসহ শীতল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার মদনগঞ্জ ট্রলারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মদনগঞ্জ ট্রলারঘাট এলাকায় মাদক বিক্রির বিষয়ে গোপন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নূরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সবুজ নামে এক ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় শীতলকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ৩২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক শীতল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদনগর এলাকার বাসিন্দা আবুল হোসেন মিয়ার ছেলে।
আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শীতল দাবি করেছে, ‘ল্যাংড়া শহীদ’ নামে এক ব্যক্তির কাছ থেকে গাঁজা সংগ্রহ করে সে বিক্রি করছিল। তার দেওয়া তথ্য যাচাই করে মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় শীতলের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে অভিযানের সময় পালিয়ে যাওয়া সবুজকেও আটকের জন্য প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে।
এদিকে, মাহমুদনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা ও শীতলকে আটকের ঘটনায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নূরুল ইসলামের নেতৃত্বে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকায় স্থানীয়রা তাকে সাধুবাদ জানিয়েছেন।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন