আমার ছবি দিয়ে ভুয়া আইডি খুলে ষড়যন্ত্রের আশঙ্কা, সতর্ক করলেন টিপু
নিজের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক নেতা ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের নামে বিভ্রান্তিকর বা অশোভন বক্তব্য প্রচারের আশঙ্কা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে তার সামাজিক ও রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীদের সতর্ক থাকার আহ্বান জানান।
পোস্টে টিপু অভিযোগ করেন, নারায়ণগঞ্জের ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীরা তার ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলতে পারে। ওই আইডির মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও নেতার বিরুদ্ধে কিংবা কোনো সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নামে উল্টো-পাল্টা ও অশোভনীয় বক্তব্য দেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি অর্থনৈতিক লেনদেনের দাবি তুলে তাকে বেকায়দায় ফেলার চেষ্টা বা ষড়যন্ত্র হতে পারে বলে পোস্টে উল্লেখ করেন টিপু।
নিজের শুভাকাঙ্ক্ষী ও পরিচিতদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, তার ছবি ব্যবহার করে পরিচালিত কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনাকাঙ্ক্ষিত বক্তব্য, মন্তব্য বা কারও সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হলে সেটির দায় তিনি নেবেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম ও ছবি ব্যবহার করে কোনো বক্তব্য বা আর্থিক লেনদেনের দাবি করা হলে তা যাচাই ছাড়া বিশ্বাস না করার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে টিপু বলেন, তার ছবি ব্যবহার করে পরিচালিত কোনো ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের কর্মকাণ্ডের জন্য তিনি দায়ী থাকবেন না।
অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন