বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে সরকারি দপ্তর-শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে সরকারি দপ্তর-শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শন

নাগরিকদের সরকারি সেবা প্রাপ্তির বাস্তব চিত্র, বিভিন্ন দপ্তরের কার্যক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সরেজমিনে দেখতে নারায়ণগঞ্জের একাধিক সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন তিনি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের ধারাবাহিকতায় জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল অফিস, সিদ্ধিরগঞ্জ থানা, গোদনাইল ইউনিয়ন ভূমি অফিস, জালকুড়ি হাইস্কুল অ্যান্ড কলেজ, ৯২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৯০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন।

প্রতিটি প্রতিষ্ঠানে গিয়ে তিনি দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি, জনগণকে দেওয়া সেবার মান, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন। একই সঙ্গে কোথাও সেবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শনের সময় শিক্ষার পরিবেশ, প্রতিষ্ঠান পরিচালনার সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার বিষয়েও খোঁজ নেন জেলা প্রশাসক। মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর পরিবেশ আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শনকালে ৯২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষ ও ওয়াশব্লকের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা জানান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি দপ্তরের সেবার মান উন্নয়ন, নাগরিকদের হয়রানি কমানো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে মাঠপর্যায়ে এ ধরনের পরিদর্শন ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে সরকারি দপ্তর-শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শন

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ