নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতা মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখা। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দর থানার সালেহনগর এলাকায় সশস্ত্র হামলার শিকার হন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম বুলবুল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পাঠানো এক বিবৃতিতে এনসিপির নারায়ণগঞ্জ জেলা শাখা জানায়, নিহত বুলবুল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং একটি গুরুত্বপূর্ণ মামলার বাদী ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে বিবৃতিতে দাবি করা হয়, ওই মামলা প্রত্যাহার না করাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, মামলার এজাহারভুক্ত আসামি শেখ সিফাত ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছে এনসিপি।
সংগঠনটি বলেছে, একজন মামলার বাদীকে এভাবে হামলা করে হত্যা করার ঘটনা শুধু ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়; এটি দেশের বিচারব্যবস্থা, আইনের শাসন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করে।
এনসিপির পক্ষ থেকে হত্যাকাণ্ডে জড়িত এজাহারভুক্ত আসামি শেখ সিফাতসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি বুলবুলকে মামলার বাদী হওয়ার কারণেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নিহতের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট মামলার অন্যান্য ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এনসিপির নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্যসচিব (দপ্তর) নাজমুস সাদাত রুমি স্বাক্ষরিত বার্তায় এসব দাবি জানানো হয়।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন