সোনারগাঁয়ের ১১৩ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান নিয়ে কঠোর নজরদারি হবে: এমপি মান্নান
প্রাথমিক পর্যায়ে শিক্ষার ভিত্তি মজবুত করতে পারলে সোনারগাঁ তথা নারায়ণগঞ্জ থেকেও ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে যোগ্য নেতৃত্ব তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
শনিবার (২২ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।
এমপি মান্নান বলেন, দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ পরিবার থেকে উঠে এসে অনেকেই বর্তমানে সরকারের সচিবসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে প্রাথমিক স্তর থেকেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, সোনারগাঁয়ের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষার্থীদের ফলাফল ও বৃত্তি অর্জনের বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শিক্ষার মানোন্নয়নে একটি ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে চান বলেও জানান তিনি।
প্রধান শিক্ষকদের উদ্দেশে এমপি মান্নান বলেন, শিক্ষার্থীদের শুধু দায়িত্ব হিসেবে নয়, নিজের সন্তান মনে করে পাঠদান করতে হবে। শিক্ষকদের আন্তরিকতা ছাড়া একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম তৈরি করা সম্ভব নয়। জোর বা কঠোরতার পরিবর্তে ভালোবাসা ও দায়িত্ববোধের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষকরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে শিক্ষার পরিবেশ যেমন উন্নত হবে, তেমনি শিক্ষার্থীদের ফলাফলও ভালো হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেশসেরা ও বিভাগীয় পর্যায়ে সেরা শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন