শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে: শাহিন
নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের আলীরটেক ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন মো. শাহিন সরকার। একই সাথে বিদ্যালয়ের সদ্য নতুন কমিটির পরিচিতি সভা করা হয়। বুধবার ১৮ নভেম্বর সকালে বিদ্যালয়ের ভবনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানিয়ার সভাপতিত্বে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহিন সরকার বলেন, প্রাথমিক বিদ্যালয়ে যে সকল বাচ্চারা পড়ালেখা করতে আসে তাদের নাির্সং করার জন্য অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে। সন্তানরা ঠিক মত বিদ্যালয়ে আসছে কি না, তারা পড়া ঠিক মত পড়ালেখায় মনোযোগি কি না তা তদারকি করার দায়িত্ব পিতা মাতার। বিশেষ করে এই ক্ষেত্রে যারা মা রয়েছে তাদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হয়।
বিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের চর আলীরটেক এবং আলীরটেক গ্রামে সরকারি ভাবে এই প্রাথমিক বিদ্যালয়টি গড়ে তোলা হয় অনেকট শ্রম ও কষ্টের বিনিময়ে। ছাত্র ছাত্রী আনার জন্য আমরা গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়েছি। এক সময়ে বিদ্যালয়টি টিনের ঘর ছিল। পাশে বিশাল গর্ত থাকায় তা ভেঙে যেত। পর্যায় ক্রমে আজকে পুকুর ভরাট করে বিদ্যালয়ে তিনটি ভবনে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। এছাড়া আগে শিক্ষক কম থাকলেও এখন প্রধান শিক্ষক ছাড়া সকল শিক্ষক রয়েছে। যারা সঠিক ভাবে দায়িত্ব নিয়ে বাচ্চাদের পাঠদান করিয়ে যাচ্ছে। তবে আমাদের এই স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য অভিভাবকদের আরও দায়িত্বশীল হিসেবে ভুমিকা পালন করতে হবে। তাহলে শিক্ষার হার আরও বাড়বে বলে আমরা আশাবাদি। পরে তিনি শিক্ষকদের প্রতি আহবান জানান তারা যেন বাচ্চাদের প্রতি যত্নশীল হয়ে শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দেন।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন