নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী যৌথ অভিযানে আটক ১০ মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে সাত দিন করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
গত শনিবার (২২ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেলের মো. শামীম হোসেনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও র্যাব-৭-এর সদস্যরা যৌথভাবে অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে মাদক সেবনের অভিযোগে মোট ১০ জনকে আটক করা হয়। পরে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. বিল্লাল (২৬), আব্দুর রহিম (৪৫), মো. জামিল ইসলাম (৪০), রুবেল (৩০), দেলোয়ার (৪২), পারভেজ সিকদার (২২), মো. ইয়ার হোসেন (৩৫), মো. আল-আমিন (৪৬), মো. আমির হোসেন (৪১) এবং মো. মিলন (৪২)।
আদালতের আদেশ অনুযায়ী প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান ও এ ধরনের আইনগত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন