বি পি নিউজ ২৪

দেশের বাইরে থাকায় এমপি আল আমিনের সাপ্তাহিক কার্যক্রম স্থগিত

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেশের বাইরে থাকায় এমপি আল আমিনের সাপ্তাহিক কার্যক্রম স্থগিত

দেশের বাইরে থাকায় মঙ্গলবার সাপ্তাহিক কার্যক্রমে থাকছেন না এমপি আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন দেশের বাইরে অবস্থান করায় আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) নির্ধারিত সাপ্তাহিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

এমপি আব্দুল্লাহ আল আমিনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে দেশের বাইরে অবস্থান করায় ২৫ আগস্ট নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে অনুষ্ঠিতব্য সাপ্তাহিক কার্যক্রমে উপস্থিত থাকবেন না তিনি।

তবে আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে তিনি নিয়মিতভাবে পরিদর্শন কক্ষে সাপ্তাহিক কার্যক্রম পরিচালনা করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি এমপি আব্দুল্লাহ আল আমিনের ফেসবুক পেজের অ্যাডমিনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

দেশের বাইরে থাকায় এমপি আল আমিনের সাপ্তাহিক কার্যক্রম স্থগিত

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

দেশের বাইরে থাকায় মঙ্গলবার সাপ্তাহিক কার্যক্রমে থাকছেন না এমপি আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন দেশের বাইরে অবস্থান করায় আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) নির্ধারিত সাপ্তাহিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

এমপি আব্দুল্লাহ আল আমিনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে দেশের বাইরে অবস্থান করায় ২৫ আগস্ট নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে অনুষ্ঠিতব্য সাপ্তাহিক কার্যক্রমে উপস্থিত থাকবেন না তিনি।

তবে আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে তিনি নিয়মিতভাবে পরিদর্শন কক্ষে সাপ্তাহিক কার্যক্রম পরিচালনা করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি এমপি আব্দুল্লাহ আল আমিনের ফেসবুক পেজের অ্যাডমিনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ