বি পি নিউজ ২৪

বুলবুল হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে বন্দর থানার ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বুলবুল হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে বন্দর থানার ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ

বুলবুল হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে বন্দর থানার ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ

ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ আল আমিন ওরফে বুলবুল হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে বন্দর থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মানসুর আহমদ সাকী।

সাক্ষাৎকালে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ইউনুস তালুকদার, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট বায়জিদ হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর ইসলামী যুব আন্দোলনের সভাপতি রবিউল ইসলাম, জেলা সভাপতি মামুনুর রশিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বুলবুল হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে বন্দর থানার ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ