নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। অভিযানে ৭৬ কেজি গাঁজা, ১০ গ্রাম হিরোইন ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশের একটি দল গত ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রূপগঞ্জ থানার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। শাহজাহান গংদের বাড়ির পূর্ব পাশে একটি কলাবাগান ও লিচুবাগানের ভেতর থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে একই রাতে রূপগঞ্জ থানার আরেকটি দল কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালায়। আব্দুল খালেকের একটি মুদি দোকানের সামনে থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. আব্দুল মান্নান মুন্সী (৪২) এবং মো. দেলোয়ার আকন (৫০)। তাদের কাছ থেকে ১০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে রাতের আরেক অভিযানে মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদী এলাকা থেকে মোছা. রিকু আক্তার (৪৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন