নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। এর আগে তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাইয়ের প্রজ্ঞাপনে নির্ধারিত শর্ত অনুযায়ী ড. মো. নাজমুস সাদাতকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩-এর ৯(১) ধারা অনুসারে তাকে নতুন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগের মেয়াদ যোগদানের দিন থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যে যেটি আগে ঘটবে, সেটিই নিয়োগের মেয়াদ হিসেবে বিবেচিত হবে।
উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। পাশাপাশি প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ড. নাজমুস সাদাতকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।
জনস্বার্থে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন