বি পি নিউজ ২৪

এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামাল (চুন পাথর) সরবরাহের সময় ১০ টনের একটি ট্রাক আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকা থেকে এই ট্রাকটি আটক করা হয়। পরে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে তা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী এলাকাসহ বিভিন্ন এলাকায় কোনো ধরনের বৈধ কাগজপত্র ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই অবৈধ চুনা ফ্যাক্টরি পরিচালিত হয়ে আসছে। এর ফলে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। বুধবার দুপুরে মেঘনাঘাট এলাকায় একটি ফ্যাক্টরির জন্য ১০ টন চুন পাথর নিয়ে একটি ট্রাক আসার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তা আটকে দেন। পরে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

​এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁয়ে কোনো ধরনের অবৈধ কারখানা বা পরিবেশ বিনষ্টকারী কার্যক্রম চালাতে দেওয়া হবে না। এলাকাবাসী সচেতন হয়ে অবৈধ ফ্যাক্টরির কাঁচামাল বোঝাই ট্রাক আটক করে অত্যন্ত সঠিক কাজ করেছে। আমি খবর পেয়েই বিষয়টি প্রশাসনকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি এবং জব্দকৃত ট্রাকটি প্রশাসনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, অবৈধ কারখানার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

​ঘটনাটি সম্পর্কে তিতাস গ্যাস মেঘনাঘাট কার্যালয়ের ম্যানেজার সুরঞ্জিত সেন বলেন, আমাদের মেঘনাঘাট এলাকায় গ্যাসের লাইন বা শিল্পপ্রতিষ্ঠানের সংযোগের বিষয়টি নিয়মের মধ্যে থেকে তদারকি করা হয়। অবৈধ কোনো ফ্যাক্টরি যদি আমাদের গ্যাস সংযোগ বা অন্য কোনো সুবিধা নিয়ে থাকে কিংবা পরিবেশের ক্ষতি করে, তবে তার বিরুদ্ধে দপ্ততরিক ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আজকের এই পাথর আটকের বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

​এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকাবাসী একটি পাথরবোঝাই ট্রাক আটক করেছে বলে আমরা খবর পেয়েছি। স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের নির্দেশ ও হস্তক্ষেপে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ