বি পি নিউজ ২৪

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা শহীদ জিয়া পরিষদ নেতা ইমন সরকারের

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা শহীদ জিয়া পরিষদ নেতা ইমন সরকারের

রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন শহীদ জিয়া পরিষদ ফতুল্লা থানা শাখার সিনিয়র সহসভাপতি মো. ইমন সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে ইমন সরকার লেখেন, ‘আমি মো. ইমন সরকার সকল প্রকার রাজনৈতিক থেকে অব্যাহতি নিলাম। সিনিয়র সহসভাপতি, শহীদ জিয়া পরিষদ ফতুল্লা থানা।’

তার এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পোস্টের কমেন্টে অনেকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কারণ জানতে চান।

জবাবে অনেকটা অভিমান প্রকাশ করে ইমন সরকার জানান, তিনি বর্তমানে আর রাজনীতি করতে চান না। তবে দলের দুঃসময়ে প্রয়োজন হলে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দেন তিনি।

তার এই বক্তব্যের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি বর্তমান সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইমন সরকার।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা শহীদ জিয়া পরিষদ নেতা ইমন সরকারের

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন শহীদ জিয়া পরিষদ ফতুল্লা থানা শাখার সিনিয়র সহসভাপতি মো. ইমন সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে ইমন সরকার লেখেন, ‘আমি মো. ইমন সরকার সকল প্রকার রাজনৈতিক থেকে অব্যাহতি নিলাম। সিনিয়র সহসভাপতি, শহীদ জিয়া পরিষদ ফতুল্লা থানা।’

তার এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পোস্টের কমেন্টে অনেকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কারণ জানতে চান।

জবাবে অনেকটা অভিমান প্রকাশ করে ইমন সরকার জানান, তিনি বর্তমানে আর রাজনীতি করতে চান না। তবে দলের দুঃসময়ে প্রয়োজন হলে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দেন তিনি।

তার এই বক্তব্যের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি বর্তমান সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইমন সরকার।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ