বি পি নিউজ ২৪

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তি ও সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর তাগিদ মামুন মাহমুদের

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তি ও সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর তাগিদ মামুন মাহমুদের

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তি ও সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর তাগিদ

মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও মানসম্মত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর মাসদাইরে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানটির শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে এ সভার আয়োজন করা হয়।

মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে জেলার অন্যতম মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে হলে প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের বহুমুখী বিকাশে সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা নিয়ে সমাজে বিভিন্ন ধরনের ইতিবাচক ও নেতিবাচক আলোচনা রয়েছে। এ ধারার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সাধারণত নৈতিক ও আদর্শিক মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠে। তবে শিক্ষার পরিবেশ ও পাঠ্যক্রমকে আরও মানসম্মত ও যুগোপযোগী করার সুযোগ রয়েছে।

শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মাল্টিমিডিয়া ক্লাসরুমের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি পাঠদান কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা থাকা প্রয়োজন।

প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালুর প্রস্তাব দেন। এতে শিক্ষার্থীর উপস্থিতি বা অনুপস্থিতির তথ্য অধ্যক্ষ ও অভিভাবকদের মোবাইলে সরাসরি পৌঁছানোর ব্যবস্থা করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া বিজ্ঞানাগার কার্যকর রাখা, সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলা এবং বিতর্ক, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার মতো নিয়মিত সহশিক্ষা কার্যক্রম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মানসিক বিকাশে কাজ করার আহ্বান জানান মামুন মাহমুদ।

জেলা প্রশাসক ও মাদ্রাসার ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান।

এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান মিঞা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম খোরশেদসহ মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তি ও সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর তাগিদ মামুন মাহমুদের

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ