বি পি নিউজ ২৪

ফতুল্লার দাপায় ১৫৬ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লার দাপায় ১৫৬ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লার দাপায় ১৫৬ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন—আলীগঞ্জ এলাকার বাসিন্দা ইমন হোসেন (২৪), দাপা ইদ্রাকপুর এলাকার আজমীর হোসেন (২৮) এবং একই এলাকার খোশপাড়ার বাসিন্দা মিরাজ (২২)।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল দাপা ইদ্রাকপুর এলাকার বোরহান হাজীর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালায়।

এ সময় তিনজনকে আটক করে তাদের কাছ থেকে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের পুলিশ ক্লিয়ারেন্স ও পূর্বের অপরাধসংক্রান্ত রেকর্ড যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লার দাপায় ১৫৬ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ