নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সিনিয়র সহসভাপতি মো. সাদেকুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন—সিদ্ধিরগঞ্জের মিঠুন চৌধুরী (৩৪), নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন (৩৫) এবং মো. সাদ্দাম হোসেন (৩৩)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চারজনের মধ্যে তিনজন সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি। অপর একজনের বিরুদ্ধে রয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই ওয়ালি উল্লাহ, এসআই মাসুম বিল্লাহ, এসআই মো. নাজমুল ইসলাম ও এসআই মামুন আল কবিরসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন