নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কুতুবপুর, ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে কাশীপুর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড সিটি কর্পোরেশনের আওতায় নেওয়ার প্রস্তাব নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা ও উদ্যোগ দেখা যায়। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেওয়া হয়।
তবে কাশীপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করে আসছিলেন স্থানীয় বাসিন্দা সোহেল মাহামুদ। তিনি এর প্রতিবাদে ১২ হাজার মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করেন এবং বিভিন্ন সময়ে কাশীপুরকে সিটি কর্পোরেশনের আওতামুক্ত রাখার দাবি জানান।
এরই মধ্যে কাশীপুর ইউনিয়নকে বাদ দিয়ে কুতুবপুর, ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সরকারি চিঠি প্রকাশ করা হয়েছে। ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ওই চিঠিতে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ এবং সংকোচন) বিধিমালা, ২০১০ অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।
এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে সোহেল মাহামুদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। তাকে শুভেচ্ছা জানায় সদর থানা জিসাস, তারেক জিয়া পরিষদ, বাংলাদেশ পাইলিং ওনার্স অ্যাসোসিয়েশন, ভ্যান মালিক সমিতি, ব্যবসায়ী সমিতি এবং সামাজিক সংগঠন দুর্যোগ মানব সেবা সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা জানাতে আসা ব্যক্তিরা বলেন, কাশীপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতায় নেওয়ার বিরোধিতায় সোহেল মাহামুদ স্থানীয় মানুষের মতামত তুলে ধরেছেন। তারা ভবিষ্যতে সোহেল মাহমুদকে কাশীপুর ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান এবং এলাকার উন্নয়নে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সোহেল মাহামুদ বলেন, “আমি কাশীপুরকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার মানুষ আমাকে সেই সুযোগ দিলে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আমি কাশীপুরের সন্তান হিসেবে এই এলাকাকে নিয়ে স্বপ্ন দেখি।”
স্থানীয়দের দাবি, বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে সোহেল মাহামুদ ইতোমধ্যে এলাকাবাসীর বিভিন্ন মহলে প্রশংসা পেয়েছেন।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন