নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের হাজিবাড়ি নিবাসী ফ্রান্স প্রবাসী সাইদুর রহমানের জানাজার নামাজ ফ্রান্সে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ফ্রান্সের লা কর্নিউভ, অবেরভিলিয়ের ও লা প্লেইন এলাকার একটি মসজিদে জুমার নামাজের পর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তিনি ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে গত ২৭ অক্টোবর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম সাইদুর রহমানের পিতার নাম সানাউল্লাহ মিয়া। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিজ গ্রাম ডিক্রীরচরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
জানাজা শেষে তাঁর মরদেহ প্যারিসের শার্ল দ্য গোল বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী রবিবার (১ নভেম্বর) সকাল ৬টার দিকে তাঁর মরদেহ বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন