নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান ও নারায়ণগঞ্জ জেলা বারের আইনজীবীরা।
সৌজন্য সাক্ষাৎকালে তারা নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।
সাক্ষাতে নারায়ণগঞ্জ জেলা বারের বিজ্ঞ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসক সাখাওয়াত হোসেন খান নতুন পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
এ সময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমানও উপস্থিত আইনজীবীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন