বি পি নিউজ ২৪

সোনারগাঁয়ে ডোবা থেকে ব্যবসায়ীর বস্তাবন্দী ম/রদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের নিখোঁজের পর দিন মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় এলাকায় চরম শোক, আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় নিরাপত্তা প্রহরী জামিল হোসেন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরস্থ ‘জালালাবাদ ওষুধ কোম্পানি’র পেছনের একটি ভাঙারি গোডাউনের ডোবায় একটি রহস্যজনক বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে সোনারগাঁ থানা পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিকসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডোবা থেকে বস্তাটি উদ্ধার করে। বস্তার মুখ খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে পরবর্তীতে নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রকৃত ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে৷ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ডোবা থেকে ব্যবসায়ীর বস্তাবন্দী ম/রদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের নিখোঁজের পর দিন মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় এলাকায় চরম শোক, আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় নিরাপত্তা প্রহরী জামিল হোসেন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরস্থ ‘জালালাবাদ ওষুধ কোম্পানি’র পেছনের একটি ভাঙারি গোডাউনের ডোবায় একটি রহস্যজনক বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে সোনারগাঁ থানা পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিকসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডোবা থেকে বস্তাটি উদ্ধার করে। বস্তার মুখ খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে পরবর্তীতে নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রকৃত ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে৷ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ