বি পি নিউজ ২৪

ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলি ছোড়ার অভিযোগ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলি ছোড়ার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে মধ্য নরসিংপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাটিকে কেন্দ্র করে উভয়পক্ষ ফতুল্লা মডেল থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নরসিংপুর এলাকায় নদী থেকে বালু উত্তোলন করে নিচু জমি ভরাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজে ব্যবহৃত ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মৎস্যজীবী দলের নেতা হোসেন ও স্থানীয় রুবেল গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজনের হাতে রামদা, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। এ সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং কয়েক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগও পাওয়া গেছে। একই সঙ্গে উভয় পক্ষের বিরুদ্ধে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।

ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা সংগ্রহ করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে।

সংঘর্ষের খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ঘটনার বিষয়ে উভয় পক্ষই থানায় পৃথক লিখিত অভিযোগ দেয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, উভয় পক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলি ছোড়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে মধ্য নরসিংপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাটিকে কেন্দ্র করে উভয়পক্ষ ফতুল্লা মডেল থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নরসিংপুর এলাকায় নদী থেকে বালু উত্তোলন করে নিচু জমি ভরাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজে ব্যবহৃত ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মৎস্যজীবী দলের নেতা হোসেন ও স্থানীয় রুবেল গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজনের হাতে রামদা, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। এ সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং কয়েক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগও পাওয়া গেছে। একই সঙ্গে উভয় পক্ষের বিরুদ্ধে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।

ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা সংগ্রহ করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে।

সংঘর্ষের খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ঘটনার বিষয়ে উভয় পক্ষই থানায় পৃথক লিখিত অভিযোগ দেয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, উভয় পক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ