বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জের নবাগত এসপির সঙ্গে BKMEA-NCCI নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জের নবাগত এসপির সঙ্গে BKMEA-NCCI নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের নবাগত এসপির সঙ্গে BKMEA-NCCI নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্পাঞ্চলের নিরাপত্তা ও ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিয়ে জেলার নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (NCCI) এবং We Are Volunteers-এর প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তারা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধিরা নিজ নিজ সংগঠনের কার্যক্রম ও ভূমিকা তুলে ধরেন। পরে জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্পাঞ্চলের নিরাপত্তা, জননিরাপত্তা এবং পুলিশ ও ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আলোচনায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। পাশাপাশি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যবসায়ীদের সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

জবাবে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।

পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে BKMEA ও NCCIসহ ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে পুলিশ ও ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ BKMEA, NCCI ও We Are Volunteers-এর সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের নবাগত এসপির সঙ্গে BKMEA-NCCI নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ