বি পি নিউজ ২৪

কুতুবপুরের জলাবদ্ধতা নিরসনে মাঠে আবদুল জব্বার, শুরু খাল পরিষ্কার কর্মসূচি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুতুবপুরের জলাবদ্ধতা নিরসনে মাঠে আবদুল জব্বার, শুরু খাল পরিষ্কার কর্মসূচি

নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের মামুদপুর ও তাইজদ্দিন মার্কেট এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা কমানো এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে খাল পরিষ্কার ও ড্রেনেজ উন্নয়ন কর্মসূচি শুরু হয়েছে।

কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। উদ্বোধন শেষে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

মতবিনিময়কালে স্থানীয়রা এলাকার জলাবদ্ধতা, অপর্যাপ্ত বা দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং খাল পরিষ্কারের প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন। এসব সমস্যা নিরসনে খাল পরিষ্কার ও পানি নিষ্কাশনের পথগুলো কার্যকর রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মো. মহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি এবং পানি দ্রুত নিষ্কাশনের বিষয়টি গুরুত্ব পায়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কুতুবপুরের জলাবদ্ধতা নিরসনে মাঠে আবদুল জব্বার, শুরু খাল পরিষ্কার কর্মসূচি

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের মামুদপুর ও তাইজদ্দিন মার্কেট এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা কমানো এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে খাল পরিষ্কার ও ড্রেনেজ উন্নয়ন কর্মসূচি শুরু হয়েছে।

কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। উদ্বোধন শেষে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

মতবিনিময়কালে স্থানীয়রা এলাকার জলাবদ্ধতা, অপর্যাপ্ত বা দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং খাল পরিষ্কারের প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন। এসব সমস্যা নিরসনে খাল পরিষ্কার ও পানি নিষ্কাশনের পথগুলো কার্যকর রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মো. মহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি এবং পানি দ্রুত নিষ্কাশনের বিষয়টি গুরুত্ব পায়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ