বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

যুবসমাজকে মাদক, গ্যাং কালচার ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নারায়ণগঞ্জে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। জেলা পুলিশের আয়োজনে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

সকাল ১০টায় ফিতা কেটে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, যুবসমাজকে মাদক, অপসংস্কৃতি, গ্যাং কালচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।

জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানার মোট ১৪টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ৭টি পুরুষ ও ৭টি নারী কাবাডি দল রয়েছে।

উদ্বোধনী পর্ব শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডের ম্যাটে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ