কারাগারে থাকা বন্দিদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং মুক্তির পর স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রয়োজনীয় কর্মদক্ষতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে নারায়ণগঞ্জ জেলা কারাগারে। এ লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও ৬০ ঘণ্টাব্যাপী গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা কারাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
আলোচনা সভায় জেলা প্রশাসক বন্দিদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি মাদক থেকে দূরে থেকে ভবিষ্যতে কর্মমুখী ও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য তাদের উৎসাহিত করেন তিনি।
বন্দিদের মানসিক ও সামাজিকভাবে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে বই পড়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়। জেলা প্রশাসক জানান, কারাগারে বই পড়ার চর্চাকে উৎসাহিত করার অংশ হিসেবে ইতোমধ্যে ভালো বই পড়ে মানসম্মত রিভিউ প্রদানকারী কয়েকজন বন্দিকে পুরস্কৃত করা হয়েছে।
মাদকমুক্ত জীবনযাপনে বন্দিদের উৎসাহিত করতে আরও একটি উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। তিনি বলেন, কারাগার থেকে মুক্তির পর যারা মাদকমুক্ত জীবন বজায় রাখবেন, তাদের মধ্য থেকে ১০ জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
এদিকে বন্দিদের হাতে-কলমে কাজ শেখানো এবং ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে ৬০ ঘণ্টাব্যাপী গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে বন্দিদের কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি কারাগারে অবস্থানকালীন উৎপাদনমুখী কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক জানান, বন্দিদের তৈরি বা গার্মেন্টসের কাজের অর্ডার থেকে অর্জিত লাভের ৫০ শতাংশ তাদের মধ্যে প্রদান করা হবে। এর মাধ্যমে বন্দিরা কাজের প্রতি আগ্রহী হওয়ার পাশাপাশি মুক্তির পর জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
কারা কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বন্দিদের মাদক থেকে দূরে থাকা, ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়া এবং প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন