পরিকল্পিত নগরায়ন ও আধুনিক নাগরিক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন আসনের সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এনডিএর অফিসের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের নগর উন্নয়ন ও পরিকল্পিত অবকাঠামো ব্যবস্থাপনায় নতুন কার্যক্রমের সুযোগ তৈরি হয়েছে। কর্তৃপক্ষের কার্যক্রমের মাধ্যমে নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিকসেবার ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
নারায়ণগঞ্জকে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন