বি পি নিউজ ২৪

আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে মাসদাইরে গ্রেপ্তার ১৬

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে মাসদাইরে গ্রেপ্তার ১৬

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় পুলিশের অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাত ১১টার দিকে মাসদাইর অক্টো অফিস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয় দাস, মেহেদী হাসান (২১), রাজু (৩৯), হুমায়ূন আহমেদ (৪০), সিয়াম (২১), লিটন (৪২), রাসেল বাবু (৩০), মেহেদী হাসান মাহিন (১৮), জাহাঙ্গীর আলম (২৩), হাসান জামিল (২১), দ্বীন ইসলাম নয়ন, সুমন (২২), সিফাত (২০), আব্দুল্লাহ (১৫), ফেরদৌস (১৪) ও অভি (১৪)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং পরে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে মাসদাইরে গ্রেপ্তার ১৬

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় পুলিশের অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাত ১১টার দিকে মাসদাইর অক্টো অফিস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয় দাস, মেহেদী হাসান (২১), রাজু (৩৯), হুমায়ূন আহমেদ (৪০), সিয়াম (২১), লিটন (৪২), রাসেল বাবু (৩০), মেহেদী হাসান মাহিন (১৮), জাহাঙ্গীর আলম (২৩), হাসান জামিল (২১), দ্বীন ইসলাম নয়ন, সুমন (২২), সিফাত (২০), আব্দুল্লাহ (১৫), ফেরদৌস (১৪) ও অভি (১৪)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং পরে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ